Home » চকবাজার থানা বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

চকবাজার থানা বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

বেগম ডালিয়া নাজনীন নাছিরসহ পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে

by দাঊদ আরমান
0 comments 286 views
A+A-
Reset

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সহধর্মিণী বেগম ডালিয়া নাজনীন নাছির, কন্যা নুসরাত নাজনীন নাছির ও ফুফু শামসুন্নাহার বেগমের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চকবাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ।

এতে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপু, চকবাজার থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সভাপতি এস এম সিরাজ, কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হাসান টিপু, চকবাজার থানা যুবদল নেতা জসিম উদ্দিন, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান হিরু, চকবাজার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান লিটন, চকবাজার থানা যুবদল নেতা কামাল, ইলিয়াস জিকু, আলম, সালাউদ্দিন, সোহেল, চকবাজার ওয়ার্ড ছাত্রদল নেতা আলী হায়দার রানা, রহিত, তারেকসহ অনেকে।

এ সময় সকলে প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com