Home » বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৪২৭ জন অপরাধী গ্রেফতার

বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৪২৭ জন অপরাধী গ্রেফতার

অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত

by দাঊদ আরমান
0 comments 246 views
A+A-
Reset
বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৪২৭ জন অপরাধী গ্রেফতার, অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত

বর্তমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৫ মার্চ ২০২৫ পর্যন্ত ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৯, ১০, ১১ পদাতিক ডিভিশন, ৬, ৭, ৮৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীর মিরপুর-১, ভাষানটেক, ইসিবি চত্বর, কাঁঠালবাগান, হাজারীবাগ, টঙ্গী, নরসিংদী, রাজেন্দ্রপুর, গাজীপুর, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, রাজশাহী, ফরিদপুরসহ অন্যান্য এলাকায় বেশকিছু অভিযান পরিচালনা করা হয়।

May be an image of 7 people and text that says 'CHANEL'

এই যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীসহ মোট ৪২৭ জন অপরাধী গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, পাসপোর্ট, এনআইডি, মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। এছাড়া, অভিযানে নকল ভোজ্য তেল এবং ফলের জুস তৈরির কারখানা সিলগালা করা হয় এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

May be an image of 2 people and text

এছাড়াও, আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সাধারণ জনগণকে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com