Home » জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

0 comments 157 views
A+A-
Reset
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের ঢাকা অফিসের আয়োজনে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৈঠকে তিনি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের বিষয়ে অবহিত করেছেন। তিনি বলেন, “সংস্কারের প্রয়োজনীয়তা আমরা বহু আগেই বলেছি। নির্বাচনকেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করতে হবে, আর অন্যান্য সংস্কার কাজ নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেই সম্পন্ন হবে।”

জাতিসংঘ মহাসচিব এ বিষয়ে কোনো মন্তব্য করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।”

সংসদ নির্বাচনের বিষয়ে জাতিসংঘের কাছে কোনো নির্দিষ্ট সময়সীমা (টাইম ফ্রেম) নির্ধারণ করা হয়েছে কি না—এই প্রশ্নে তিনি বলেন, “নির্বাচন তো আমাদের অভ্যন্তরীণ বিষয়। টাইম ফ্রেমের কথা কেন জাতিসংঘকে বলব?”

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com