Home » থাইল্যান্ডে ভূমিকম্পের পর জরুরি অবস্থা ঘোষণা

থাইল্যান্ডে ভূমিকম্পের পর জরুরি অবস্থা ঘোষণা

ব্যাংককে ধসে পড়েছে নির্মাণাধীন ভবন

0 comments 993 views
A+A-
Reset
থাইল্যান্ডে ভূমিকম্পের পর জরুরি অবস্থা ঘোষণা: ব্যাংককে ধসে পড়েছে নির্মাণাধীন ভবন

মিয়ানমারের কেন্দ্রস্থলে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষত উত্তর ব্যাংককের একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে পড়েছে। ভবনের ভিতরে অন্তত ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন।

Moment skyscraper under construction collapses in Bangkok after earthquake  – video | Thailand | The Guardian

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা শুক্রবার (২৮ মার্চ) জরুরি অবস্থা ঘোষণা করেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ভূমিকম্পের তরঙ্গ বাংলাদেশের রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে অনুভূত হয়েছে। তবে বাংলাদেশে কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com