Home » চট্টগ্রামে সাবেক এমপিপুত্র তানিম গ্রেপ্তার

চট্টগ্রামে সাবেক এমপিপুত্র তানিম গ্রেপ্তার

0 comments 143 views
A+A-
Reset
চট্টগ্রামে সাবেক এমপিপুত্র তানিম গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ইরফান হাসান মান্নান তানিম (৪০) গ্রেপ্তার হয়েছেন। তাকে শুক্রবার (২৮ মার্চ) সকালে নগরের ফিরিঙ্গিবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তার ইরফান হাসান মান্নান তানিমের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তার বাবা প্রয়াত ডা. এমএ মান্নান বোয়ালখালীর সংসদ সদস্য ছিলেন, এবং মা হাসিনা মান্নানও সংরক্ষিত আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। সাত বছর আগে তানিম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানিয়েছেন, বিস্ফোরক আইনে তানিমের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা রয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com