বাংলাদেশে সন্ত্রাস, দুঃশাসন, চাঁদাবাজি বন্ধ, যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম-এর নিঃশর্ত মুক্তি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার বিকালে এই কর্মসূচির আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘জাস্টিস ফর জুলাই ইউকে’।
সভায় সভাপতিত্ব করেন সিলেট শিক্ষাবোর্ডের সাবেক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান পীর এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি কামরুল হাসান নাসিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সাবেক সভাপতি ও কমিউনিটি নেতা জুবের আহমদ আহাদ। তিনি বলেন—
“জুলাই পরবর্তী বাংলাদেশের যে চিত্র আমরা দেখছি, তা হতাশাজনক। আইন-শৃঙ্খলার অবনতির পাশাপাশি এটিএম আজহারের মতো প্রবীণ রাজনীতিবিদকে মুক্তি না দিয়ে সরকারের ‘জুলাই বিপ্লব’–এর প্রকৃত উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়েছে।”
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক শিবির নেতা আমিনুল ইসলাম মাহমুদ বলেন—
“এটিএম আজহারকে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।”
অন্যান্য বক্তারা:
-
মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ
-
জাস্টিস ফর জুলাই ইউকে’র সেক্রেটারি আবু তালহা
-
অফিস সেক্রেটারি মাসুদ মুফাসসির
-
অর্থ সম্পাদক আব্দুল হাই সুফিয়ান
-
সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আবুল খায়ের
-
অর্গানাইজিং সেক্রেটারি সালাহ উদ্দিন গাজী
-
শিবিরের সাবেক সেক্রেটারি আশিক উদ্দিন
সভায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ মিজানুর রহমান।
উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও মানবাধিকার কর্মী এই সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন রায়হান চৌধুরী, আহসান হাবিব, মনির আহমদ, আশরাফুজ্জামান জুয়েল, মাহি, শাহেদ মিয়া, আকরাম, মো. রাশেদুর রহমান, আবিদুর রহমান, আশিক মুসাদ্দেক নাঈম, সাইয়েদ আজহার হোসাইন উমর ও মো. সিরাতুল ইসলাম আবির প্রমুখ।