Home » প্রধান উপদেষ্টাকে কাতারের সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান

প্রধান উপদেষ্টাকে কাতারের সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান

0 comments 120 views
A+A-
Reset
প্রধান উপদেষ্টাকে কাতারের সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গতকাল (২৩ এপ্রিল) কাতারের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেছে। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে তার বৈঠকের আগে এই সম্মাননা প্রদান করা হয়।

May be an image of 4 people, the Oval Office, dais and text

কাতারের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানায়। বৈঠকে অধ্যাপক ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা ও পেশাদার সম্পর্ক আরও গভীর হবে, যা উভয় জাতির উপকারে আসবে। তিনি কাতারকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে গত তিন দশকে যে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে, তা কাতারের সশস্ত্র বাহিনীর কল্যাণে ব্যবহার করতে প্রস্তুত রয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com