প্রবাসী

নিউইয়র্কে উদযাপিত হলো ইডিপির দশম বর্ষপূর্তি

অ্যাম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইডিপি)-এর দশম বর্ষপূর্তি উপলক্ষে গত ২৬ এপ্রিল এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় নিউইয়র্কের একটি কমিউনিটিতে। বিগত এক দশকের সাফল্য ও অবদানের গৌরবময় স্মরণে এই আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক অনুরাগীরা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন শারমিন সোনিয়া। সার্বিক সমন্বয়ে ছিলেন ইডিপির পরিচালক আশিকুর রহমান আশিক ও ম্যানেজার আব্দুল্লাহ জুবায়ের। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যা আমন্ত্রিত অতিথিদের আনন্দে ভরিয়ে তোলে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেটের সিনেটর জন লিউ। তিনি ইডিপির কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। নিউইয়র্ক সিটির মেয়র অফিসের পক্ষ থেকে ইডিপিকে একটি বিশেষ ঘোষণাপত্র প্রদান করা হয়। একইসঙ্গে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিমেম্বার জেনিফার রাজকুমার ইডিপির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরেকটি সম্মানসূচক ঘোষণাপত্র তুলে দেন।

জাঁকজমকভাবে ইডিপির দশম বর্ষপূর্তি উদযাপন

সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ ইডিপির কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এছাড়াও, ইডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া এবং প্রেসিডেন্ট এম এস আলম শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

নিউইয়র্ক সিটি কাউন্সিল ও স্টেট অ্যাসেম্বলি ইডিপিকে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট ও অ্যাওয়ার্ড প্রদান করে। অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে কিংবদন্তি বাংলা চলচ্চিত্র অভিনেতা আহম্মেদ শরীফ এবং তার স্ত্রীর উপস্থিতি।

জাঁকজমকভাবে ইডিপির দশম বর্ষপূর্তি উদযাপন

জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দ্রা রায় বাংলাদেশের ঐতিহ্যবাহী গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন ও আবেগে আপ্লুত করেন সবাইকে।

গণমাধ্যম অংশীদার হিসেবে ছিলেন মিলেনিয়াম টেলিভিশনের প্রেসিডেন্ট ও মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন ইটিভির প্রতিনিধি এবং ইউএসএ নিউজ অনলাইনের সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com