চট্টগ্রাম

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদিত

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

২০২৫-২০২৭ মেয়াদের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ফরহাদুল হাসান মোস্তফা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সমাজসেবক ও উদ্যোক্তা নুর মোহাম্মদ সাহেদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এডভোকেট মোঃ জাহেদ হাসান।

সংস্থাটির কেন্দ্রীয় চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ লিখিত বিজ্ঞপ্তিতে জানান,

“মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা সারাদেশব্যাপী কার্যকর কমিটি গঠন করছি। চট্টগ্রাম বিভাগীয় কমিটি তাতে নতুন উদ্যম যোগ করবে।”

উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা একটি সরকার অনুমোদিত, অলাভজনক এবং অরাজনৈতিক মানবাধিকার ভিত্তিক সংগঠন। দীর্ঘদিন ধরে সংস্থাটি সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার রক্ষা এবং আইনি সহায়তা প্রদানসহ নানাবিধ কল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com