জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ ১১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জালাল উদ্দীন হাছান শাহীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইমান আলী আলম।
বৃহস্পতিবার (১ মে) মালয়েশিয়া শাখার যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মিজান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ইসহাক মিয়া। সংগঠনের বৃহৎ এই কাঠামো প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও আন্দোলনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পূর্ণাঙ্গ কমিটি দেখতে এখানে ক্লিক করুন