গুরুতর অসুস্থ প্রবাসীকে মালদ্বীপ দূতাবাসের সহায়তা
দেশে ফেরার বিমান টিকিট হস্তান্তর
মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. আব্দুল মালেক খানকে দেশে ফেরার জন্য বিমান টিকিট দিয়েছে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন। বুধবার (৭ মে) দূতাবাসের কার্যালয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ তার হাতে টিকিট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান। তারা অসুস্থ প্রবাসীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
যক্ষ্মা রোগে আক্রান্ত মালেক খান মালদ্বীপের রাজধানী মালের IGMH হাসপাতালে গত এক মাস ধরে চিকিৎসাধীন। তবে মালদ্বীপের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে দেশে পাঠানোর পরামর্শ দেন।
মো. আব্দুল মালেক খান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মাতলাখালী গ্রামের মো. ইয়াসিন খানের ছেলে। ২০১৯ সালে জীবিকার সন্ধানে মালদ্বীপে গেলেও পরবর্তীতে বৈধতা হারান। আগামী শুক্রবার তিনি দেশে ফিরে চিকিৎসা নেবেন।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।