Home » আপনার চাকরি খেয়ে ফেলবে এআই: ফাইভার প্রধানের হুঁশিয়ারি

আপনার চাকরি খেয়ে ফেলবে এআই: ফাইভার প্রধানের হুঁশিয়ারি

0 comments 234 views
A+A-
Reset
আপনার চাকরি খেয়ে ফেলবে এআই: ফাইভার প্রধানের হুঁশিয়ারি

তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিগগিরই চাকরির বাজারে বড় ধরণের পরিবর্তন আনতে চলেছে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলভিত্তিক অনলাইন মার্কেটপ্লেস ফাইভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিকা কাউফম্যান। সম্প্রতি ফাইভারের একটি অভ্যন্তরীণ মেমোতে কর্মীদের উদ্দেশে তিনি এই সতর্কবার্তা দেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মিকা কাউফম্যান বলেন,

“কঠিন সত্য হলো—আপনার কর্মসংস্থান দখল করতে আসছে এআই, এমনকি আমার চাকরিটাও এআই নিয়ে নিতে পারে। এটা আমাদের জেগে ওঠার ডাক।”

তিনি জানান, প্রোগ্রামার, ডিজাইনার, প্রোডাক্ট ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট, আইনজীবী, বিক্রয়কর্মী বা ব্যবসায়ী—যেই পেশাতেই আপনি থাকুন না কেন, এআই এখন সবাইকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে।

ফাইভার প্রধান জানান, অতীতে যেসব কাজকে সহজ বলে ধরা হতো, বর্তমানে সেগুলোর অনেকটাই বিলুপ্ত বা এআই দ্বারা সম্পন্নযোগ্য। আবার যেসব কাজ কঠিন মনে হতো, সেগুলো সহজ হয়ে গেছে। আর যেসব কাজকে একসময় অসম্ভব মনে করা হতো, সেগুলো এখন বাস্তবতায় পরিণত হয়ে নতুন মাত্রার ‘চ্যালেঞ্জিং কাজ’ হয়ে দাঁড়িয়েছে।

Will AI Replace Humans? Job Security Explored

চাকরির বাজারে টিকে থাকতে হলে ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস (LLMs)’ সহ আধুনিক এআই প্রযুক্তি সম্পর্কে গভীরভাবে জানতে এবং দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি। তার মতে, যারা এই পরিবর্তন বুঝতে ব্যর্থ হবেন বা নিজেদের দক্ষতা বাড়াতে পারবে না, তারা পিছিয়ে পড়বেন এবং ক্যারিয়ারে ঝুঁকির মুখে পড়বেন।

তিনি আরও বলেন, “যদি আপনি নিজেকে একেবারে ব্যতিক্রমী করে না তুলতে পারেন, তাহলে কয়েক মাসের মধ্যেই আপনার কাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে।” একই সঙ্গে কর্মীদের নতুন দক্ষতা অর্জন এবং দ্রুততার সাথে কাজের মান উন্নত করার আহ্বান জানান তিনি।

টেকজায়ান্টদের প্রসঙ্গে তিনি বলেন, “গুগলের মতো সার্চ জায়ান্টও এআই যুগে সেকেলে হয়ে যেতে পারে,” যা এআই বিপ্লবের ব্যাপকতা এবং গভীর প্রভাবের দিকেই ইঙ্গিত করে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com