অর্থনীতি

প্রবাসী আয়ে অতীতের সব মাইলফলক ছাড়িয়ে গেল বাংলাদেশ

বাংলাদেশের অর্থনীতিতে আবারও শক্তিশালী অবদান রাখলেন প্রবাসীরা। চলতি অর্থবছরে ২৫ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, এ আয় অর্থবছরের আগের রেকর্ড (২৪.৭৭ বিলিয়ন ডলার) ছাড়িয়ে গেছে।

শুধু ২০২৫ সালের ৭ মে একদিনেই এসেছে ১১০ মিলিয়ন ডলার। আর মে মাসের প্রথম সাত দিনে প্রবাসী আয় এসেছে ৭৩৫ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি। মার্চ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, প্রায় ৩২৯ কোটি ডলার, যা মাসিক হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ এসেছে এবারের এপ্রিলে, ২৭৫ কোটি ডলার।

কোন দেশ থেকে এসেছে কত?

সর্বাধিক রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে –
৪৯ কোটি ১৪ লাখ ডলার, এরপর

  • সংযুক্ত আরব আমিরাত (ইউএই) – ৩৭ কোটি ২১ লাখ

  • যুক্তরাষ্ট্র – ৩৩ কোটি ৭ লাখ

  • যুক্তরাজ্য – ২৯ কোটি ৪১ লাখ

  • মালয়েশিয়া – ২১ কোটি ৯ লাখ

  • কুয়েত – ১৬ কোটি ২৭ লাখ

  • ইতালি – ১৫ কোটি ৫ লাখ

  • ওমান – ১৪ কোটি ৮৩ লাখ

  • সিঙ্গাপুর – ১১ কোটি ৮৫ লাখ

  • কাতার – ১০ কোটি ৪২ লাখ

অন্যান্য দেশগুলোর রেমিট্যান্স অবদান:

  • বাহরাইন: ৬ কোটি ৪৫ লাখ

  • ফ্রান্স: ৩ কোটি ১৭ লাখ

  • দক্ষিণ আফ্রিকা: ২ কোটি ৮৮ লাখ

  • দক্ষিণ কোরিয়া: ২ কোটি ৪৪ লাখ

  • কানাডা: ২ কোটি ৩৭ লাখ

  • জার্মানি: ১ কোটি ৬৯ লাখ

  • অস্ট্রেলিয়া: ১ কোটি ৬৩ লাখ

  • গ্রিস: ১ কোটি ৪৭ লাখ

  • জর্ডান: ১ কোটি ৪৪ লাখ

  • মালদ্বীপ: ১ কোটি ২৫ লাখ

  • স্পেন: ১ কোটি ২৫ লাখ

  • মরিশাস: ১ কোটি ১৩ লাখ

  • ব্রুনাই: ৮৫ লাখ

  • জাপান: ৮৫ লাখ

  • পর্তুগাল: ৭৩ লাখ

  • ইরাক: ৭৩ লাখ

  • লেবানন: ৬৮ লাখ

  • পোল্যান্ড: ৫৯ লাখ

  • সুইডেন: ৫৫ লাখ

  • ফিনল্যান্ড: ৩৮ লাখ

  • অন্যান্য দেশ: ৪ কোটি ২১ লাখ

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com