Home » টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ, আটক ৩

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ, আটক ৩

0 comments 131 views
A+A-
Reset
টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ, আটক ৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা ও ২৮ কেজি গাঁজা জব্দ করেছে। এ সময় দুই নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে অভিযানটি পরিচালনা করা হয়।

বুধবার বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে গোপন সূত্রে জানতে পারে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন। এমন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওই ঘটনায় মিনারা বেগম (৩৫) ও মো. কেফায়েত উল্লাহ (১৯) নামে দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, একই দিন খুরেরমুখ এলাকায় জমিলা বেগম নামে এক নারীর বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদের খবর পেয়ে অভিযান চালায় বিজিবির একটি দল।

তল্লাশির সময় তার বাড়ির মুরগির খামারে লুকিয়ে রাখা ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়। সেসময় জমিলা বেগমকে আটক করা হয়। তাকেও মাদকসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com