Home » জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ

জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ

0 comments 129 views
A+A-
Reset
জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ

শিল্প ও সেবা খাত ঘুরে দাঁড়ানোর ফলে ২০২৪-২৫ অর্থবছরের (এফওয়াই২৫) জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের এই তিন মাসে শিল্পখাতের উৎপাদন প্রবৃদ্ধি হয়েছে ৬.৯১ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের ৪.৫৫ শতাংশের তুলনায় বেশি।

অর্থনীতির অর্ধেকের বেশি অবদান রাখা সেবা খাতে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ৫.৮৮ শতাংশ, যেখানে আগের বছরের একই সময়ের প্রবৃদ্ধি ছিল ৪.৩১ শতাংশ।

তবে কৃষিখাতের প্রবৃদ্ধি কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে খাতটির প্রবৃদ্ধি ছিল ২.৪২ শতাংশ, যা আগের অর্থবছরের একই প্রান্তিকের তুলনায় কম।

বিবিএস-এর হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১.৯৬ শতাংশ ও ৪.৪৮ শতাংশ। অপরদিকে, আগের অর্থবছর ২০২৩-২৪ সালে প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫.৮৭ শতাংশ ও ৪.৪৭ শতাংশ।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com