Home » টেকনাফে ডাকাতের আস্তানায় বিজিবির চিরুনি অভিযান

টেকনাফে ডাকাতের আস্তানায় বিজিবির চিরুনি অভিযান

অস্ত্র ও গুলি উদ্ধার

0 comments 109 views
A+A-
Reset
টেকনাফে ডাকাতের আস্তানায় বিজিবির অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী রঙ্গীখালী এলাকার পাহাড়ে ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বুধবার (১৬ জুলাই) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিনভর ৬৪ বিজিবির একটি বিশেষ অভিযানিক দল ব্যাটালিয়ন সদর দপ্তর ও হ্নীলা বিওপির সদস্যদের নিয়ে রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে চিরুনি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাতদল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ডাকাতদের আস্তানা ঘিরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়—

  • একটি বিদেশি রিভলভার

  • রিভলভারের ২১ রাউন্ড গুলি

  • একটি লং ব্যারেল একনলা গাদা বন্দুক

  • ছরার ৩ রাউন্ড গুলি

  • ৫টি খালি খোসা

  • একটি এলজি

  • একটি ওয়ান শ্যুটার পিস্তল

  • রাইফেলের ১৪ রাউন্ড গুলি

  • একটি লং বডি কিরিচ

  • ২টি লম্বা রামদা

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, অজ্ঞাত ডাকাতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্তে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

উল্লেখ্য, রঙ্গীখালী পাহাড়ি অঞ্চলটি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা, ডাকাতি, অপহরণ ও গুমের মতো গুরুতর অপরাধ কর্মকাণ্ডের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com