Home » চকবাজার ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য আনন্দমিছিল

চকবাজার ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য আনন্দমিছিল

by দাঊদ আরমান
0 comments 1.1K views
A+A-
Reset
চকবাজার ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণার পর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য আনন্দমিছিল

দীর্ঘ এক যুগ পর গত ২৩ জুলাই ঘোষিত চট্টগ্রাম মহানগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে ঘিরে আজ চকবাজারে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নতুন কমিটিতে মোহাম্মদ মামুনকে আহ্বায়ক এবং আমির মাহমুদ খসরু রাজুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই ঘোষণা উদযাপন করতে আয়োজিত আনন্দমিছিলটি নগরীর মুন্সি পুকুর এলাকা থেকে শুরু হয়ে গুলজার মোড় প্রদক্ষিণ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে শতাধিক নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঢাকঢোল, জাতীয় পতাকা ও নানা স্লোগানে মুখর ছিল পুরো মিছিল। নতুন নেতৃত্বে আশাবাদ ব্যক্ত করে নেতাকর্মীরা বলেন, “এই কমিটি দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল। এবার সংগঠনের কার্যক্রম নতুন গতি পাবে।”

এসময় নবনির্বাচিত আহ্বায়ক মোহাম্মদ মামুন বলেন,

“এই দায়িত্ব শুধু পদ নয়, এটি একটি দায়িত্ব ও অঙ্গীকার। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—চকবাজার ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত ও জনমুখী শক্তি হিসেবে গড়ে তুলবো।”

সদস্য সচিব আমির মাহমুদ খসরু রাজু বলেন,

“আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি, যাঁদের আদর্শ ও দিকনির্দেশনায় অনুপ্রাণিত হয়ে আমরা দলীয় দায়িত্ব পালন করতে অঙ্গীকারাবদ্ধ।”

নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে চকবাজার ওয়ার্ডে সংগঠন আরও সংগঠিত ও শক্তিশালী হবে, এবং ভবিষ্যৎ আন্দোলন–সংগ্রামে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সামনে থেকে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, নবনির্বাচিত কমিটিতে আরো স্থান পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম, মোহাম্মদ জাকির, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলম, শফিউল হক মাসুদ, মোহাম্মদ বাবু, সোলায়মান উদ্দিন, মোঃ সেলিম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ তসলিম উদ্দিন, মোহাম্মদ শামিম, মোঃ নাঈম চৌধুরী, সদস্য পদে মোহাম্মদ রমজান, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ ইমন, মোহাম্মদ রাসেল পাটোয়ারী, জামিল হোসেন, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ তনভীর হোসেন, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ আজম, মোহাম্মদ তায়ের, আইয়ন হোসেন আদর, মোহাম্মদ নাঈম উদ্দিন, মোঃ নাহিদ উল্লাহ ফয়সাল, মোহাম্মদ সাজ্জাদ, রাহুল নন্দী এবং মোহাম্মদ সাইফুল ইসলাম।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com