Home » “আমাকে এতদিন কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন?”

“আমাকে এতদিন কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন?”

এনসিপিকে নীলা ইস্রাফিলের প্রশ্ন

0 comments 102 views
A+A-
Reset
"আমাকে এতদিন কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন?" — এনসিপিকে নীলা ইস্রাফিলের তীব্র প্রশ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজের সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর দলটির এক নেতার বিতর্কিত মন্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নীলা ইস্রাফিল। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি বলেন, “আজ যখন অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি, তখন আমি আপনাদের কেউ না? তাহলে এত দিন আমার কণ্ঠ, পরিচয়, ত্যাগ আপনারা কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন?”

নীলা ইস্রাফিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। দলটির বিভিন্ন কর্মসূচি ও প্রচারে তার সক্রিয় ভূমিকা সবার নজরে আসে। কিন্তু দল থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এক গণমাধ্যমে বলেন, “নীলা ইস্রাফিল এনসিপির কেউ নন, তিনি কেবল নাগরিক কমিটিতে ছিলেন।” এই বক্তব্য নিয়েই নীলা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান।

ফেসবুক থেকে সংগৃহীত পুরানো পোস্ট (০৭ জুন, ২০২৫)

নীলা তার পোস্টে প্রশ্ন তোলেন, “আপনারা কি দল করেন, নাকি কেবল ক্ষমতা আর নারীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার একটা কারখানা চালান?” তিনি অভিযোগ করেন, যখন তিনি দলের পক্ষে কথা বলেছেন, তখন তাঁকে ‘নেত্রী’ হিসেবে পরিচয় দেওয়া হতো, অথচ এখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই তাঁকে ‘অপরিচিত’ ঘোষণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “আপনাদের অপরাধ ঢাকার জন্য আজ আমাকেই অস্বীকার করছেন? সত্য বললেই কি নারীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়? এটাই কি আপনাদের নৈতিকতা?”

May be an image of 1 person

নীলার বক্তব্যে ফুটে ওঠে রাজনীতিতে নারীর অবস্থান ও ব্যবহারের গভীর প্রশ্ন। তিনি বলেন, “এই প্রশ্ন শুধু আমার না, এই প্রশ্ন প্রতিটি নারীর, যাকে আপনারা দলীয় পরিচয়ে ব্যবহার করেছেন, আর পরে ‘অপরিচিত’ বানিয়েছেন।”

তিনি স্পষ্ট করে বলেন, “আমি কারো পরিচয়ে নই, আমি আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যাবে না।”

May be an image of ‎7 people and ‎text that says '‎NCP Relora.Cn Rator สริงกมก Pete CRie 代 তযাকারী আওয়ামী লীগের বিচার বিক্সভ म ২মে২০২৫(শুক্রবার) ২মে মে২০২৫ (শুক্রবার) বিকাল ৩টা জাট জানীয় নাগরিক לוד 소테큐벌어‎'‎‎

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com