Home » বেগম খালেদা জিয়ার জন্মদিনে চকবাজারে স্বেচ্ছাসেবক দলের তবারক বিতরণ

বেগম খালেদা জিয়ার জন্মদিনে চকবাজারে স্বেচ্ছাসেবক দলের তবারক বিতরণ

0 comments 132 views
A+A-
Reset

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ১৬ নং চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চকবাজার মিসকিন শাহ মাজার প্রাঙ্গণে অসহায় পথচারী ও দুঃস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৬ নং চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ মামুন, সদস্য সচিব আমির মাহমুদ খসরু রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রানা, যুগ্ম আহবায়ক জাকির, ইকবাল, আলম, সোলাইমান, মাসুদ, সেলিম, আরিফ, সদস্য মোরশেদ, জামিল, আজম, জামাল, মুহিন, এরশাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আহবায়ক মোহাম্মদ মামুন বলেন,

“বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন আপোষহীন ও দৃঢ় নেত্রী। তাঁর জন্মদিনে আমরা অসহায়দের পাশে দাঁড়িয়ে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছি।”

সদস্য সচিব আমির মাহমুদ খসরু রাজু বলেন,

“বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের দেশের গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামের প্রতীক। তাঁর ৮০তম জন্মদিনে অসহায়দের মধ্যে তবারক বিতরণ আমাদের পক্ষ থেকে তার প্রতি সম্মান জানানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা।”

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com