Home » চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসী খুন

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসী খুন

by খবর ২৪ ঘন্টা
0 comments 155 views
A+A-
Reset
চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসী খুন

চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে মো. মামুন (২৪) নামের এক প্রবাসী খুন হয়েছেন।

আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। অভিযুক্ত মো. ফাহিমের বাড়ি (২২) একই এলাকায়।

ফাহিম ছাত্রলীগের কোন পোস্টে ছিল সেটি জানা যায়নি তবে স্থানীয়রা তাকে ছাত্রলীগ নেতা হিসেবেই চেনে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানান, মামুন সম্প্রতি বিদেশ থেকে আসেন। পূর্ব শত্রুতার জেরে ফাহিম ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত বুধবার এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ফাহিমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com