Home » চট্টগ্রামে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠিত

চট্টগ্রামে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠিত

0 comments 1.5K views
A+A-
Reset
চট্টগ্রামে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠিত

চট্টগ্রামে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড পরিবেশ ও বন সংরক্ষণ, বনজ প্রাণী রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিবেশ ও বন সংরক্ষণে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

কর্মশালায় বনবিভাগ চট্টগ্রাম প্রতিনিধি এবং স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com