Home » শাপলার সঙ্গে আমাদের অর্গানিক সম্পর্ক: সারোয়ার তুষার

শাপলার সঙ্গে আমাদের অর্গানিক সম্পর্ক: সারোয়ার তুষার

by খবর ২৪ ঘন্টা
0 comments 1.5K views
A+A-
Reset
শাপলার সঙ্গে আমাদের অর্গানিক সম্পর্ক: সারোয়ার তুষার

প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে অনড় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ও নির্বাচন কমিশন। দলের প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে দলটি। তবে শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানাচ্ছে ইসি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, শাপলার সঙ্গে তাদের অর্গানিক সম্পর্ক গড়ে উঠেছে, তাই এর কোনো বিকল্প নাই। গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

সারোয়ার তুষার বলেছেন, তারা (ইসি) কিন্তু আমাদেরকে বলেছিল, যে ১৫০টি মার্কা অন্তর্ভুক্ত হবে তার মধ্যে শাপলা থাকবে। এ কথা জানার পরেই কিন্তু আমরা তাদের বলেছিলাম নিবন্ধনের জন্য আমাদের দলের অনুকূলে এই প্রতীক সংরক্ষণ করা হোক। এরপরেই জুলাই পদযাত্রা….। তখন আমাদের সারা দেশে যারা শুভাকাঙ্ক্ষী ও সমর্থক আছে তারা খাল-বিল থেকে শাপলা নিয়ে জুলাই পদযাত্রায় এসেছে।

তিনি আরও বলেন, এ মার্কার সঙ্গে আমাদের একটা অর্গানিক সম্পর্ক গড়ে উঠেছে। ফলে আমাদের কাছে এই মার্কার কোনো বিকল্প নাই।

এই নেতা বলেন,  প্রত্যেক ইস্যুতে আমাদেরকে যে অহেতুক ভোগান্তির মধ্যে তারা রাখছে, তা প্রমাণ করে যে ইসি চায় না এনসিপি নির্বাচনে আসুক। কিন্তু আমরা এটার জন্য ফাইট দেব। যদি তারা এটা না দেয়, নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনা করব। আমরা এই প্রতীক ছাড়া নির্বাচনে যাব না।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com