Home » চট্টগ্রাম ইপিজেডের কারখানায় আগুন

চট্টগ্রাম ইপিজেডের কারখানায় আগুন

নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

0 comments 76 views
A+A-
Reset
চট্টগ্রাম ইপিজেডের কারখানায় আগুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন,

‘বেলা ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। হতাহত ও ক্ষতির বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।’

দক্ষিণ হালিশহরে অবস্থিত সিইপিজেডের ৯ তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

এর আগে এক বিবৃতিতে ফায়ার সার্ভিস জানায়, আজ দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম সিইপিজেডের লিংক রোডে একটি তোয়ালে কারখানায় আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে ২টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে, সাত তলা একটি ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন লেগেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com