Home » র‌্যাবের নাম পরিবর্তন

র‌্যাবের নাম পরিবর্তন

নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’

by খবর ২৪ ঘন্টা
0 comments 83 views
A+A-
Reset
র‌্যাবের নাম পরিবর্তন, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। র‌্যাবের নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (Special Intervention Force – SIF)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছেন। আদেশ জারি হওয়ার পর থেকেই নতুন নাম ‘এসআইএফ’ হিসেবে বাহিনীর কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে, যা আগামী সপ্তাহের মধ্যেই কার্যকর হতে পারে।

তিনি আরও বলেন, গত দেড় বছরে বাহিনীর কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। অনেকের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল র‌্যাবের নাম পরিবর্তন করা হবে, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের উদ্বেগের কথা জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা বেড়েছে, ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অসুবিধা হবে না। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর—এ ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com