Home » টি–টোয়েন্টি বিশ্বকাপে এখনো শীর্ষে সাকিব আল হাসান

টি–টোয়েন্টি বিশ্বকাপে এখনো শীর্ষে সাকিব আল হাসান

by খবর ২৪ ঘন্টা
0 comments 115 views
A+A-
Reset
টি–টোয়েন্টি বিশ্বকাপে এখনো শীর্ষে সাকিব আল হাসান

টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির আসনে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত ৫০টি উইকেট তুলে নিয়ে সবার ওপরে অবস্থান করছেন এই বাঁহাতি অলরাউন্ডার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের শহীদ আফ্রিদি, যিনি নিয়েছেন ৩৯টি উইকেট—সাকিবের চেয়ে ১১টি কম।

বিশেষত্ব হলো, টি–টোয়েন্টি বিশ্বকাপের আগের নয়টি আসরেই খেলেছেন সাকিব। ধারাবাহিক পারফরম্যান্স আর বড় মঞ্চে কার্যকারিতার কারণেই গড়েছেন এই অনন্য রেকর্ড।

তবে তালিকার ওপরে চোখ রেখেছেন আফগানিস্তানের রশিদ খানও। এখন পর্যন্ত বিশ্বকাপে তার শিকার ৩৭টি। একটি সফল আসর কাটাতে পারলে তিনিও উঠে যেতে পারেন শীর্ষস্থানে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com