Home » ১৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী কে এই আমির মাহমুদ খসরু রাজু

১৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী কে এই আমির মাহমুদ খসরু রাজু

0 comments 321 views
A+A-
Reset
১৬নং চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান আমির মাহমুদ খসরু রাজু

চট্টগ্রামের চকবাজার থানা এলাকায় ছাত্ররাজনীতি ও দলীয় আন্দোলন-সংগ্রামে ধারাবাহিক ও সাহসী ভূমিকার মাধ্যমে পরিচিত মুখ হয়ে উঠেছেন আমির মাহমুদ খসরু রাজু। তৃণমূল থেকে উঠে আসা এই দক্ষ সংগঠক এবার স্থানীয় সরকার নির্বাচনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৬নং চকবাজার ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শ বাস্তবায়নে সক্রিয় রাজু’র রাজনৈতিক জীবনের সূচনা হয় ২০১০ সালে, চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপুর হাত ধরে। সেই থেকে আজ অবধি রাজপথের প্রতিটি আন্দোলন, কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে তিনি অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।

আমির মাহমুদ খসরু রাজু ছাত্রদলের রাজনীতিতে কাপাসগোলা ইউনিট ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং পরবর্তীতে ১৬নং চকবাজার ওয়ার্ড ছাত্রদলের কর্মসূচি বিষয়ক সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ১৬নং চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তার ভূমিকা তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রশংসিত।

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও রাজু সমানভাবে সক্রিয়। ২০১৪ সালে তিনি বাদুরতলার ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘সূর্য সাথী’-এর সাংগঠনিক সম্পাদক এবং ২০২২ সাল থেকে অত্যন্ত দক্ষতার সাথে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০২১ সালে করোনা মহামারীর চরম সংকটে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি)-এর হয়ে জীবন বাজি রেখে মানবিক কাজ করায় তিনি ‘করোনাযোদ্ধা স্বীকৃতি’ সম্মাননা লাভ করেন।

দলীয় নেতাকর্মীদের মতে, আমির মাহমুদ খসরু রাজু একজন রাজপথের পরীক্ষিত, ত্যাগী ও আদর্শনিষ্ঠ সংগঠক। ছাত্রদল থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল পর্যন্ত তার এই দীর্ঘ ও লড়াকু পথচলা ভবিষ্যতে দলের জন্য আরও কার্যকর নেতৃত্ব তৈরি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিজের লক্ষ্য সম্পর্কে আমির মাহমুদ খসরু রাজু বলেন, “ছাত্রদল আমার রাজনৈতিক শিক্ষার ভিত্তি। স্বেচ্ছাসেবক দলে দায়িত্ব পাওয়া আমার জন্য সংগ্রাম ও সেবার নতুন অধ্যায়। ১৬নং ওয়ার্ডের জনগণের সেবা করার সুযোগ পেলে আমি এই এলাকাকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। দলের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি সবসময় রাজপথে ছিলাম এবং থাকব।”

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com