Home » বিএনপির ‘ফ্যাসিবাদী’ আচরণের বিরুদ্ধে হুশিয়ারি জামায়াত আমীরের

বিএনপির ‘ফ্যাসিবাদী’ আচরণের বিরুদ্ধে হুশিয়ারি জামায়াত আমীরের

0 comments 140 views
A+A-
Reset
বিএনপির ‘ফ্যাসিবাদী’ আচরণের বিরুদ্ধে হুশিয়ারি জামায়াত আমীরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, সংসদে সংখ্যাগরিষ্ঠতার অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে অত্যন্ত সজাগ এবং তাদের সাথে নিয়ে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

সোমবার (৬ এপ্রিল, ২০২৬) জাতীয় প্রেস ক্লাবে জাগপার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে জামায়াত আমীর বলেন, “শুধুমাত্র ব্যক্তি পরিবর্তনের জন্য অভ্যুত্থান সংগঠিত হয়নি; এই অভ্যুত্থান ছিল পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে।” তিনি অভিযোগ করেন, নির্বাচনে জনগণের রায়কে ‘হাইজ্যাক’ করা হয়েছে এবং এখন গণভোটের রায় আদায় করেই তারা ছাড়বেন।

সংসদে কণ্ঠরোধের অভিযোগে ডা. শফিকুর রহমান বলেন, সংসদে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে না। জ্বালানি সংকট ও হাম সংক্রমণের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গেলে তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তাদের দেওয়া নোটিশগুলো আলোচনার জন্য উত্থাপন করা হয় না।

এসময় জ্বালানি সংকট নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “সরকার বলছে জ্বালানি সংকট নেই, অথচ আমি নিজের গাড়ির জন্যই প্রয়োজনীয় তেল পাই না।”

এছাড়া, সংসদে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে পুনরায় জনগণের কাছে ফিরে যাওয়ার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে জাগপা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত আমীরের এই কড়া সমালোচনা ও ‘গণভোটের’ দাবি নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com