অপরাধ

পতেঙ্গায় পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৫৫০ বস্তা সিমেন্টসহ গ্রেফতার ৪

​নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
​চট্টগ্রামের পতেঙ্গায় গভীর সমুদ্রে পুলিশ ও কোস্ট গার্ডের এক সফল যৌথ অভিযানে ৫৫০ বস্তা ডায়মন্ড সিমেন্টসহ ৪ জন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাই কাজে ব্যবহৃত ২টি বোটও জব্দ করা হয়।
​
মঙ্গলবার (৭ এপ্রিল) পতেঙ্গা থানাধীন সি-বিচ সংলগ্ন গভীর সমুদ্র বন্দরের আনুমানিক ৫ নটিক্যাল মাইল দূরে (আলফা এরিয়া) এই অভিযান পরিচালিত হয়। একটি সন্দেহভাজন বোট গভীর সমুদ্র এলাকা অতিক্রম করার সময় যৌথ বাহিনী সেটিকে চ্যালেঞ্জ করে। পরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচার হওয়া ৫৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়।
​
গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন (৬০), আব্দুল মালেক (৫০), মোহাম্মদ জাফর (৪০) ও মোহাম্মদ এনাম (৩২)।
​
ধৃত আসামীদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (The Special Powers Act-1974) ২৫বি/২৫ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১০, তারিখ-০৮/০৪/২০২৬ইং)। আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

​প্রশাসন জানায়, সমুদ্রপথে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ পণ্য সরবরাহ রোধে পুলিশ ও কোস্ট গার্ডের এ ধরনের কঠোর নজরদারি এবং যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com