অপরাধ

পতেঙ্গায় ২৪৮০ লিটার অবৈধ অকটেন জব্দ

দেড় লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
​চট্টগ্রামের পতেঙ্গায় একটি অবৈধ মজুদ কেন্দ্রে অভিযান চালিয়ে ২৪৮০ লিটার অকটেন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত এই বিপুল পরিমাণ জ্বালানি তেল পরবর্তীতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে (বিপিসি) হস্তান্তর করা হয়েছে।
​
গতকাল বুধবার (৮ এপ্রিল) বিকেলে পতেঙ্গার ফুলছড়ি পাড়া এলাকার ‘হাফেজ মোবারক আলী শাহ ট্রেডার্স’-এ এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা।

ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা জানান, প্রতিষ্ঠানটির মালিক জয়নাল আবেদিন নিজেকে একাধিক বাণিজ্যিক স্পিডবোটের মালিক হিসেবে দাবি করলেও, এত বিশাল পরিমাণ অকটেন সংগ্রহের স্বপক্ষে কোনো বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করে নিলে তাকে ​বাংলাদেশ পেট্রোলিয়াম আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা এবং ​ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

​সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি জব্দকৃত অকটেন সরকারি হেফাজতে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

​জেলা প্রশাসন সূত্র জানায়, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও চোরাচালান রোধে নগরীর বিভিন্ন পয়েন্টে এই ধরনের তদারকি নিয়মিতভাবে চলবে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com