Home » বন্যাকবলিতদের পাশে চকবাজার সিটিজেনস ফোরামের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিসুজ্জামান চৌধুরী সাইমন

বন্যাকবলিতদের পাশে চকবাজার সিটিজেনস ফোরামের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিসুজ্জামান চৌধুরী সাইমন

0 comments 197 views
A+A-
Reset
চকবাজারে বন্যাকবলিত ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা আনিসুজ্জামান চৌধুরী সাইমন

টানা প্রবল বর্ষণে সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় লণ্ডভণ্ড চট্টগ্রাম নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের মুন্সি পুকুরপাড় এলাকার বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন চকবাজার সিটিজেনস ফোরামের সভাপতি, চকবাজার থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিসুজ্জামান চৌধুরী সাইমন। তিনি আজ বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) ওই এলাকার ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী ও জরুরি ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা ওসমান আলমগীর জসিম, কাপাসগোলা বিএনপির সাধারণ সম্পাদক হিরু এবং মহানগর ছাত্রদলের নেতা ইরফান। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত থেকে দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছাতে সহায়তা করেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com