Home » শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী কাশিয়াইশ ইউনিয়নের মিতা দে

শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী কাশিয়াইশ ইউনিয়নের মিতা দে

পটিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

0 comments 87 views
A+A-
Reset
পটিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত: শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হলেন কাশিয়াইশ ইউনিয়নের মিতা দে

‘তরুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি; আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত রবিবার (১২ জুলাই, ২০২৬) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর বিশ্ব জনসংখ্যা দিবসে পটিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হয়েছেন ৮নং কাশিয়াইশ ইউনিয়নের মিসেস মিতা দে

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তৈয়ব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন কুমার রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল হোসেন, উপজেলা তথ্য অফিসার মো. রহমত উল্লাহ চৌধুরী এবং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর।

অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক গ্রহণ করে মিতা দে তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মহান সংসদ সদস্য, প্রশাসন ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন,

“আজকের এই বিশেষ দিবসে উপজেলা পর্যায়ে আমাকে ‘শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী’ হিসেবে নির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং কৃতজ্ঞ। এই গৌরবময় অর্জন শুধু আমার একার নয়; এটি আমার কাশিয়াইশ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের স্বাস্থ্য ও সচেতনতার জয়।”

এ সময় তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, অনুষ্ঠানের সভাপতি শারমিন আকতার হিমু, মাঠ পর্যায়ের সকল সহকর্মী এবং তাঁর শাশুড়ি মা রত্না চৌধুরীসহ উপস্থিত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মিসেস মিতা দে বিগত ২০১২ সাল থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে ৮নং কাশিয়াইশ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ৮/ক ইউনিটে পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত আছেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মাঠপর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতকরণে তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তাঁকে এই গৌরবময় সম্মাননা প্রদান করা হলো।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com