Home » রায়পুরে লাইসেন্সবিহীন দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

রায়পুরে লাইসেন্সবিহীন দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

0 comments 30 views
A+A-
Reset
রায়পুরে লাইসেন্সবিহীন ফার্মেসি ও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রয় এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) পরিচালিত এই অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ও ৪০(গ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দীপ্ত মেডিকেল হলকে ২০ হাজার টাকা এবং রিয়াদ ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযান পরিচালনাকালে সার্বিক সহযোগিতা প্রদান করেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মামুনুর রশিদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক এবং রায়পুর থানা পুলিশের একদল চৌকস সদস্য।

অভিযান চলাকালীন দীপ্ত মেডিকেল হলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্রসহ পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার কঠোর নির্দেশ প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নথিপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com