Home » সিএমপিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

সিএমপিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

জনগণের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

0 comments 34 views
A+A-
Reset
সিএমপিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত: জনগণের অভিযোগ শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

চট্টগ্রামের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সম্মেলন কক্ষে আজ ১৪ জুলাই ২০২৬ তারিখে বিকাল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত ও জনবান্ধব এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রত্যাশী নাগরিকেরা অংশ নেন এবং তাঁদের নানা সমস্যা ও অভিযোগ সরাসরি তুলে ধরেন। সেবাপ্রত্যাশীদের প্রতিটি বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী।

উন্মুক্ত এই ফোরামে নাগরিকদের বিভিন্ন অভিযোগ, প্রস্তাব ও আইনগত সমস্যার কথা শোনার পর অতিরিক্ত পুলিশ কমিশনার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন সেবাপ্রত্যাশী তাঁদের সমস্যার তাৎক্ষণিক সমাধান পেয়ে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। অন্য অংশগ্রহণকারীরা মহানগরের আইনশৃঙ্খলা ও পুলিশি সেবা উন্নত করতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের এমন মানবিক ও সাধারণ মানুষের মুখোমুখি হওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পুলিশ কমিশনার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com