Home » ‘সান্নিধ্য’ ও ডায়মন্ড সিমেন্টের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

‘সান্নিধ্য’ ও ডায়মন্ড সিমেন্টের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

0 comments 866 views
A+A-
Reset
‘সান্নিধ্য’ ও ডায়মন্ড সিমেন্টের যৌথ উদ্যোগে কোতোয়ালী থানায় পরিবেশবান্ধব বুথ ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্লাস্টিক বর্জ্য দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় সামাজিক সংগঠন ‘সান্নিধ্য’ এবং ‘ডায়মন্ড সিমেন্ট লিমিটেড’-এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো ব্যতিক্রমী “পরিবেশবান্ধব বুথ ও বৃক্ষরোপণ কর্মসূচি”। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার প্রধান ফটকের পাশে এই সবুজ উদ্যোগ বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিরেক্টর ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল জুনায়েদ। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পরিবেশ অধিদপ্তর (চট্টগ্রাম মহানগর)-এর পরিচালক সাইফুল ইসলাম এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুন নূর

সকাল ১১টায় অতিথিবৃন্দ আনুষ্ঠিকভাবে পরিবেশবান্ধব বুথটি উদ্বোধন করেন। এই বিশেষ বুথের মূল আকর্ষণ ছিল প্লাস্টিক বিনিময়ের পরিবেশবান্ধব ধারণা; যেখানে সাধারণ মানুষ নিজেদের ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে একটি করে উন্নত জাতের গাছের চারা সংগ্রহ করার সুযোগ পান। বুথ উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে থানা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com