বাংলাদেশ

ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়া উদ্দিন হায়দার

ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হাসপাতালটি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়া উদ্দিন হায়দার। আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুরে তিনি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছান এবং রোগীদের চিকিৎসাসেবার সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের প্রশাসনিক ভবন, জরুরি বিভাগ, ডায়ালিসিস ইউনিট, ডেঙ্গু ওয়ার্ড, স্পেশাল কেয়ার নিওবর্ন ইউনিট, মেডিসিন ওয়ার্ড, আইসিইউ, এইচডিইউ এবং শিশু বিকাশ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীদের সেবার মান উন্নত রাখা এবং সাধারণ রোগীদের চিকিৎসা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কড়া নির্দেশনা দেন।

হাসপাতাল পরিদর্শনকালে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রোকনুজ্জামানসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ড. জিয়া উদ্দিন হায়দার বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশের সরকারি হাসপাতালগুলোর সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে ইতোমধ্যে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।”

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com