Home » মিরসরাইয়ে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মিরসরাইয়ে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

‘জিরো টলারেন্স’ ঘোষণা ওসির

0 comments 142 views
A+A-
Reset
মিরসরাইয়ে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: ‘জিরো টলারেন্স’ ঘোষণা ওসির

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার লক্ষ্যে এক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার মিরসরাই থানার উদ্যোগে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’—এই বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত র‍্যালি ও সমাবেশে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযানের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

সমাবেশে বক্তারা মাদককে একটি মারাত্মক সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করে বলেন, এর প্রভাবে দেশের সম্ভাবনাময় যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। একই সাথে পরিবার ও সমাজে সৃষ্টি হচ্ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ও অস্থিরতা। তাই তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com