অপরাধ

ফেনীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আনুমানিক অর্ধকোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে জেলার ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযানগুলো চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও মাদক প্রবেশ প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে বিজিবির টিম এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, চশমা, থ্রি-পিস, বিভিন্ন প্রকার ওষুধ এবং কাঠসহ অবৈধভাবে আনা বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক ও চোরাচালানের বিস্তার বন্ধ করতে বিজিবি সর্বদা সর্বোচ্চ সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com