অপরাধ

প্রধানমন্ত্রী ও জিয়া পরিবারকে নিয়ে কটূক্তি

গাজীপুরে সিফাত নামের এক তরুণ গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে গাজীপুরে সিফাত আবদুল্লাহ (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ডিজিটাল অপরাধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং গাছা থানাধীন টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দরের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারবর্গকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রকাশ করছিলেন। সম্প্রতি ফেসবুকে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বিদ্যুৎ বিলের অতিরিক্ত খরচ নিয়ে ক্ষোভ প্রকাশের একপর্যায়ে তিনি শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নজরে এলে তাঁরা গাছা থানা পুলিশকে জানালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এদিকে সিফাতের মুক্তির দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা বৃহস্পতিবার গভীর রাতে গাছা থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com