অপরাধ

রাউজানের কথিত ফজলে করিমের ‘ক্যাশিয়ার’ ছাত্রলীগ নেতা কাউছার চকবাজারে গ্রেপ্তার!

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর অন্যতম বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত, উরকিরচর ইউনিয়নের আওয়ামী লীগের প্রধান অর্থ যোগানদাতা হিসেবে খ্যাত ইউসুফ শেঠের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়ধারী কাউছারকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ।

​গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর, ২০২৬) রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চটেশ্বরী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নির্ভরযোগ্য সূত্র ও হাতে আসা ভিডিও ফুটেজে গ্রেপ্তারের বিষয়টি সুনিশ্চিত হওয়া গেলেও, এ বিষয়ে চকবাজার থানা পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তথ্যের সত্যতা ও বিস্তারিত জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন এবং উপ-পরিদর্শক (এসআই) গিয়াসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে তাঁদের পাওয়া যায়নি।

কথিত আছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে মাত্র কয়েক বছরে শত কোটি টাকার মালিক বনে যান এই কাউছার। নগরীর চকবাজার জয়নগর ১ নম্বর গলিতে একাধিক বহুতল ভবন এবং ৩টি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক তিনি। এছাড়া প্রভাব খাটিয়ে দখল করা ‘শাহীন হোস্টেল’ সহ একাধিক ছাত্রী হোস্টেল পরিচালনার আড়ালে নানা অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড চালানোরও গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কথিত আছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে গণহত্যায় অভিযুক্ত ও বর্তমানে কারাগারে থাকা ফজলে করিমসহ রাউজানের অনেক শীর্ষ সন্ত্রাসীদের আইনি লড়াই ও ছাড়িয়ে আনার পেছনে মূল অর্থের জোগানদাতা হিসেবে কাজ করছিলেন বলে এই কাউছার।

​অভিযোগ রয়েছে, ছাত্র-জনতার ওপর হামলাকারী ও পলাতক আওয়ামী কর্মীদের নিয়মিত বিপুল অংকের অর্থ সরবরাহ করে নগরীতে গুপ্ত হামলা ও ঝটিকা মিছিল করতে প্ররোচিত করতেন তিনি। দেশের পটপরিবর্তনের পর বিদেশে পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত—নিজের বোনের জামাই মোরশেদকে সাথে নিয়ে ফজলে করিমের নির্দেশে আওয়ামী লীগ পুনর্বাসনের এক গোপন মিশনে নেমেছিলেন সাবেক এই ছাত্রলীগ নেতা।

​পুলিশ জানিয়েছে, কাউছারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে অর্থ যোগান, সন্ত্রাসবাদ ও অবৈধ সম্পত্তি দখলের একাধিক সুনির্দিষ্ট অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com