অপরাধ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেফতার

চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় মোট ৫৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রেঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানামূলে ১১৪ জন, সাজা পরোয়ানামূলে ২৩ জন, নিয়মিত মামলায় ১১৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৯ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৮ জন রয়েছেন।

এছাড়া মাদক সংক্রান্ত মামলায় মোট ২৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ৬৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী, ৮ জন মাদক বহনকারী এবং ১৬৯ জন মাদক সেবনকারী।

অভিযানের অংশ হিসেবে পরিচালনা করা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং সর্বমোট ১৩ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। ২৪ ঘণ্টায় মাদক সংক্রান্ত মোট ৫৫টি নতুন মামলা দায়ের করেছে পুলিশ।

অভিযান পরিচালনাকালে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে:

  • ইয়াবা ট্যাবলেট: ৯ হাজার ১০২ পিস

  • দেশি চোলাইমদ: ৩২৮ লিটার

  • গাঁজা: ২০ কেজি ৭০০ গ্রাম

  • ট্যাপেনটাডল ট্যাবলেট: ৫৯৬ পিস

  • কিংফিসার বিয়ার: ১৩ বোতল

  • বিদেশি মদ: ১৬ বোতল

  • ভারতীয় হুইস্কি: ৬ বোতল

  • স্কাফ সিরাপ: ২ বোতল

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনস্বার্থে এই বিশেষ চিরুনি অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com