অর্থনীতি

ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও মেডিএইডার লিমিটেডের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

দেশের ব্যাংকারদের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠন ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ’-এর সদস্যদের জন্য বিশেষায়িত আন্তর্জাতিক চিকিৎসা পর্যটন (মেডিকেল ভ্যালু ট্রাভেল) সেবা নিশ্চিত করতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মেডিকেল ভ্যালু ট্রাভেল কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘মেডিএইডার লিমিটেড’-এর সাথে একটি কর্পোরেট অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

​গত শনিবার (৭ নভেম্বর, ২০২৬) রাজধানীর মিরপুরে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি সম্পাদিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী এমডি শফিকুর রহমান এবং মেডিএইডার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাব্বির আহমদ তামীম।

​এই চুক্তির আওতায় ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যরা মেডিএইডার লিমিটেডের মাধ্যমে বিশ্বের ২০টি আন্তর্জাতিক পার্টনার হাসপাতালে বিশেষ সুবিধা, অগ্রাধিকারভিত্তিক সেবা এবং পূর্ণাঙ্গ কেয়ার ম্যানেজমেন্ট সুবিধা পাবেন।

​চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেডিএইডার লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ বিভাগের প্রধান মো. জাকির হোসেনসহ দেশের জ্যেষ্ঠ ব্যাংক নির্বাহী এবং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com