বাংলাদেশ

তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান নয়: বিএনপি

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে (২০ নভেম্বর) কোনো অনুষ্ঠান না করতে নেতাকর্মীদের নিষেধ করেছে বিএনপি।

সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়, “২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, সেদিন জন্মদিন ঘিরে কোনো অনুষ্ঠান পালিত হবে না।”

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রথম সন্তান তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর।

২০০৭ সালে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হয়েছিলেন তারেক রহমান। পরে ওই বছরের সেপ্টেম্বরে আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান। তখন থেকে পরিবার নিয়ে সেখানেই থাকছেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com