Home » টাঙ্গাইলে ভিক্ষুকদের মাঝে অটোভ্যান বিতরণ

টাঙ্গাইলে ভিক্ষুকদের মাঝে অটোভ্যান বিতরণ

by খবর ২৪ ঘন্টা
0 comments 145 views
A+A-
Reset

জেলার বাসাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে আজ ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচজন ভিক্ষুকের মাঝে এ সব ভ্যান বিতরণ করা হয়।

জেলা প্রশাসক শরীফা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যান গুলো বিতরণ করেন।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানার (ওসি) জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রমুখ।

এ সময় বিক্রির জন্য প্রত্যেককে ভ্যান বোঝাই করে বিভিন্ন প্রকার সবজি দেওয়া হয়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com