Home » ঢাকায় ভারতের কেয়ার হাসপাতাল এর প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত

ঢাকায় ভারতের কেয়ার হাসপাতাল এর প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত

by খবর ২৪ ঘন্টা
0 comments 208 views
A+A-
Reset

ভারতের CARE Hospitals, Quality CARE India Limited-এর প্রতিনিধিদের সাথে বাংলাদেশের প্রখ্যাত মেডিকেল ভ্যালু ট্রাভেল পেশাজীবীদের এক বৈঠক অনুষ্ঠিত হয় গত ০৮ নভেম্বর। এতে ভারতীয় চিকিৎসাসেবার সুবিধা পেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। CARE Hospitals মাল্টি-স্পেশালিটি চিকিৎসাসেবার একটি নির্ভরযোগ্য নাম। ভারতের ৭টি শহরে ১৬টি শাখা পরিচালনা করে তারা। প্রতিষ্ঠানটি NABH (ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার প্রোভাইডারস) দ্বারা স্বীকৃত, যা তাদের রোগীদের নিরাপদ ও মানসম্পন্ন সেবার প্রতি অটল প্রতিশ্রুতির প্রতীক। বাংলাদেশি রোগীদের জন্য উন্নত চিকিৎসা ও ব্যক্তিগত সেবার কারণে CARE Hospitals আন্তর্জাতিক রোগীদের পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালাভ দাং যিনি কেয়ার হাসপাতালের চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার। কেয়ার হাসপাতালের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) সতবীর সিং – ইউনিট হেড, মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট এবং বিনয় কউল – চিফ মার্কেটিং অফিসার, এভারকেয়ার গ্রুপ, বাংলাদেশ।

শালাভ দাং স্বাস্থ্যসেবা খাতের একজন বিশ্বব্যাপী স্বীকৃত ব্যক্তিত্ব। তিনি ২৫ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০১৯ সালে দুবাইতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফোরাম অন অ্যাডভান্সমেন্টস ইন হেলথকেয়ার (IFAH)-এ তাকে “গ্লোবাল টপ ১০০ হেলথকেয়ার লিডার” হিসেবে সম্মানিত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (BMTA)-এর উল্লেখযোগ্য সদস্যরা। তাদের মধ্যে ছিলেন: মো. আরিফ হোসাইন (সভাপতি), এ কে এম মুফাসেরুল হক (সাধারণ সম্পাদক), শাব্বির আহমদ তামিম (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), ইয়াসিন আবসার (লিগ্যাল সেক্রেটারি), আব্দুর রশিদ, আইনুল তারেক নোবেল, মো. আবদুল বাতেন, মো. আব্দুল্লাহ আল আতিক সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com