ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে নাগরিক মঞ্চ ২৪, বাংলাদেশ এর মানববন্ধন
ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা, কর্মকর্তাদের মারধর ও জাতীয় পতাকা পুড়িয়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছে “নাগরিক মঞ্চ ২৪, বাংলাদেশ”।
সাংগঠনিক আহ্বায়ক মো. আবদুল মান্নান (মিলন) এক বিবৃতিতে জানান, আগামী ৬ ডিসেম্বর, বেলা ১১টায় ঢাকা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে ভারতীয় পণ্য বয়কট এবং ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি তুলে ধরা হবে।
মানববন্ধনের উদ্দেশ্য:
১. বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা।
২. আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনের ওপর হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা জাগানো।
৩. ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জনগণের ঐক্য প্রদর্শন।
এ ধরনের ঘটনার প্রতিক্রিয়ায় সংগঠনটি সাধারণ মানুষকে সচেতন করে তুলতে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় নাগরিক আন্দোলন জোরদার করতে এই কর্মসূচি হাতে নিয়েছে।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।