খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চীনা রাষ্ট্রদূত গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন। সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত রাত ৮টা ৫০ মিনিটে বাসভবন থেকে বের হয়ে যান। সাক্ষাৎ শেষে, চীনের পক্ষ থেকে খালেদা জিয়াকে একটি ঐতিহ্যবাহী চীনা দেয়ালচিত্র উপহার দেওয়া হয়।
এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যের হাইকমিশনার, সৌদি আরবের রাষ্ট্রদূত এবং পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।