গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের জন্য প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। শনিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা তৈরি করতে নিরলসভাবে কাজ করছে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, জেলা কমিটি এবং বিশেষ সেল।
প্রকাশিত খসড়া তালিকাটি বিশেষ সেলের ওয়েবসাইটে (https://musc.portal.gov.bd) সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
মতামত ও সংশোধনের সুযোগ
তালিকা যাচাই ও চূড়ান্তকরণের জন্য শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিদের মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শেষ সময়: ২৩ ডিসেম্বর, ২০২৪
ই-মেইল: muspecialcell36@gmail.com
তালিকায় কোনো নাম সংযোজন বা বিয়োজনের জন্য যুক্তিসংগত তথ্য পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।