দেশের শীর্ষ মুঠোফোন হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে শাওমি। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ১৬তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাওমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে এবং এনসার্চ লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের পার্টনার ছিল দ্য ডেইলি স্টার।
শাওমির অর্জন ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা
শাওমি তার গ্রাহকদের চাহিদা ও মতামতকে প্রাধান্য দিয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাজারে অনন্যতা তৈরি করেছে।
এই সম্মান অর্জন সম্পর্কে জিয়াউদ্দিন চৌধুরী বলেন,
“এই পুরস্কার আমাদের জন্য বড় গর্বের। শাওমির ভক্তদের ভালোবাসা এবং পার্টনারদের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না। আমরা এই পুরস্কার আমাদের লয়্যাল ফ্যান ও পার্টনারদের উৎসর্গ করছি।”
সেরা ব্র্যান্ড নির্ধারণে জরিপ
বাংলাদেশের আটটি বিভাগে শহর ও গ্রামীণ এলাকার সমান সংখ্যক নারী ও পুরুষ নিয়ে পরিচালিত হয় জরিপটি। এতে ১০ হাজার মানুষের মতামত সংগ্রহ করা হয়। ব্র্যান্ডের পরিচিতি, পছন্দ, সুপারিশ এবং উদ্ভাবনী শক্তি—এসব বিষয়ে জরিপ পরিচালিত হয়।
উদ্ভাবনী পণ্য ও জনপ্রিয়তা
২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে শাওমির রেডমি ১৩সি বিশ্বের শীর্ষ ১০ বিক্রিত স্মার্টফোনের মধ্যে স্থান করে নেয়।
গ্রাহকদের জন্য মানসম্মত ও বাজেটসুলভ পণ্য প্রদানের মাধ্যমে শাওমি এখন দেশের ‘মোস্ট লাভড’ ব্র্যান্ড।
বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের পথচলা
২০০৮ সালে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে শুরু হওয়া এই অ্যাওয়ার্ড দেশের ব্র্যান্ডিং জগতে একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছে। দেশি-বিদেশি শীর্ষ ব্র্যান্ডগুলোর প্রচেষ্টা ও সাফল্য উদ্যাপনে এ আয়োজন প্রতিবার নতুন মাত্রা যোগ করে।