বাংলাদেশ

সচিবালয়ে সাংবাদিক প্রবেশাধিকারে সাময়িক নিষেধাজ্ঞা

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তটি অস্থায়ী বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, “সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চলমান তদন্তের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকার সাময়িকভাবে সীমিত করা হয়েছে। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে বেসরকারি ব্যক্তিদের জন্য ইস্যুকৃত সচিবালয়ে প্রবেশের অস্থায়ী কার্ড এবং সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়।

সাংবাদিক প্রবেশাধিকারের এ নিষেধাজ্ঞা সাময়িক বলে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে, পরিস্থিতি দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com