189
পতেঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি খয়রাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৮ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে, পতেঙ্গা থানা পুলিশের এএসআই মোঃ মিজানুর রহমান সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর মামলা নং ১৯৮/২১ (পতেঙ্গা), ধারাঃ ৪২০ দঃ বিঃ-এর আওতায় এক বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খয়রাত হোসেনকে গ্রেফতার করা হয়।